বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা


বগুড়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৫৭ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শনিবার রাতে বগুড়া সদর থানায় গাবতলীর নিহত বিএনপি নেতা জিল্লুর রহমানের স্ত্রী খাদিজা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের একদফা আন্দোলনে গিয়ে সংঘর্ষের সময় শহরের ঝাউতলা এলাকায় নিহত হন জিল্লুর রহমান।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, সজিব ওয়াজেদ জয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী এম আরাফাত রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, হাসানুল হক ইনু, শামিম ওসমান, বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য মজিবর রহমান মজনু, বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ও বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম বাবলু। এছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও মামলায় আসামি রয়েছেন। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৩০০-৪০০ জনকে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) ফইম উদ্দিন।
তিনি বলেন, গত ৪ আগস্ট দুপুরে শহরের ঝাউতলা এলাকায় ছাত্র জনতার একদফার আন্দোলনে এসে নিহত হন জিল্লুর রহমান। এ ঘটনায় নিহতের স্ত্রী মামলা দায়ের করেছেন। নিহত জিল্লুর গাবতলী পৌর বিএনপির নেতা ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













