গণত্রাণ সংগ্রহ: টিএসসিতে চাল-ডাল-আলু দেওয়ার আহ্বান শিক্ষার্থীদের


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শিক্ষার্থীদের উদ্যোগে টানা নয় দিন ধরে বন্যার্তদের জন্য চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ব্যক্তি উদ্যোগের পাশাপাশি ত্রাণ নিয়ে হাজির হন বিদেশিরাও।
ত্রাণ কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে যারা যোগ দিয়েছেন তারা বলছেন, এখন আর কাপড়ের প্রয়োজন নেই। দরকার শুকনো খাবারের পাশাপাশি চাল, ডাল ও আলুসহ রান্নার সামগ্রী।
এর আগে গণত্রাণ কর্মসূচির অষ্টম দিনে নগদ অর্থসহ ত্রাণসামগ্রী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভিড় করেন সাধারণ মানুষ। উদ্দেশ্য একটাই, একসঙ্গে চলমান দুর্যোগ মোকাবিলার।
ত্রাণ সংগ্রহ করা শিক্ষার্থীরা বলছেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ সংগ্রহ চলবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













