রবিবার, জুলাই ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেশ এখনো শঙ্কামুক্ত নয়, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: অধ্যাপক তানজীমউদ্দিন

শেখ হাসিনা সরকারের পতন হলেও দেশ এখনো শঙ্কামুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। বলেন, ‘এখন সবাই মিলে যার যার অবস্থান থেকে দেশকে সংস্কার করতে হবে এবং দেশকে সামনে এগিয়ে নিতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

‘জুলাই স্মৃতিচারণ ও সঙ্গীত সন্ধ্যা’ অনুষ্ঠানের আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিচালিত সামাজিক সংগঠন ‘বিকিরণ’। ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে আরও আলোচনা করেন ঢাবি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম, সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, সমাজকর্মী ও বিশ্লেষক শেখ ফজলুল করীম মারুফ, অ্যাক্টিভিস্ট তুহিন খান, সংগঠক ও সমাজকর্মী জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসান এনাম।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা জুলাইয়ে ঘটে যাওয়া স্বৈরাচার হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও অত্যাচারের বিভিন্ন ঘটনার বিভীষিকাময় বর্ণনা তুলে ধরেন। এতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসা শিক্ষার্থীরা অংশ নেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে