বুধবার, আগস্ট ১২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিক্ষা ভবনের সামনে সড়কে শুয়ে শিক্ষকদের অবরোধ

দেশের বেসরকারি অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করেছেন।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আব্দুল গনি রোডে দ্বিতীয় দিনের কর্মসূচি চলাকালে সন্ধ্যার পর তারা রাস্তা অবরোধ করেন। দাবি আদায়ের আশ্বাস না পাওয়া পর্যন্ত রাস্তা না ছাড়ার হুমকি দিয়ে রাস্তায় শুয়ে পড়েছেন শিক্ষকরা।

এ বিষয়ে কলেজ শিক্ষক মোস্তাফা বলেন, “আমরা যথাযথ আশ্বাস না পাওয়া পর্যন্ত রাস্তা ছাড়বো না। আমাদের রাস্তা থেকে উঠে যাওয়ার জন্য পুলিশ অনুরোধ করছে। কিন্তু আমরা তাদের বলেছি, দাবি আদায়ের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছি। প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার অফিস যমুনায় যাব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছেড়ে যাব না।”

এর আগে মঙ্গলবার বৈধভাবে নিয়োগ পাওয়া সাড়ে ৩ হাজার শিক্ষকের পক্ষে প্রধান উপদেষ্টার কাছে এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন বেসরকারি অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা।

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স ফেডারেশনের সভাপতি নেকবর হোসেন জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিওনীতিমালা-২০২১ এ জনবল অন্তর্ভুক্ত করেনি বা কোনও নির্দেশনাও দেওয়া হয়নি। ফলে শিক্ষকরা এমপিওভুক্ত হতে পারছেন না সাড়ে ৩ হাজার শিক্ষক। শিক্ষকরা বিনা বেতনে ৩২বছর ধরে মানবেতর জীবন যাপন করছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে