বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জামায়াত আমির: ভোটের ময়দানে ফিরে আসার নৈতিক অধিকার নেই আওয়ামী লীগের

জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “অনেকে বলে এরা নাকি এ দেশে রাজনীতি করতে চায়, এরা এ দেশে এসে আবার নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। যারা গোটা জাতির বিরুদ্ধে এভাবে যুদ্ধ করেছে, তারা নির্বাচনে ভোট চাইবে কার কাছে? এদের কোনো নৈতিক অধিকার নেই ভোটের ময়দানে ফিরে আসার। যদি তারা জনগণের ভোটে বিশ্বাসী হতো, তাহলে ২০১৪, ২০১৮, ২০২৪ সালে ফেয়ার নির্বাচন দিত।”

সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে “২০০৬ সালে ২৮ অক্টোবর আওয়ামী ফ্যাসিস্টদের লগি-বইঠার তাণ্ডবের প্রতিবাদ” শিরোনামে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসরেরা তাদের কর্মের উপহার পেয়েছেন। তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। তার সঙ্গী-সাথিরা পালানোর চেষ্টা করছেন। কেউ কেউ চুরি করে পালিয়েছেন, আর কেউ ধরা পড়েছেন। যারা পালিয়েছেন, আর যারা পালাতে গিয়ে ধরা পড়েছেন-একজন মানুষ হিসেবে যদি চিন্তা করা হয়, এর চেয়ে মৃত্যু ছিল তাদের জন্য শ্রেয়। রাজনীতিবিদদের জন্য পালানো মানায় না। রাজনীতি করবেন রাজকীয় মন নিয়ে। রাজনীতি করবেন প্রিয় জাতির জন্য। যদি রাজকীয় মন নিয়ে জাতির জন্যই রাজনীতি করবেন, তাহলে আপনাকে পালাতে হবে কেন?”

তিনি বলেন, “চোর পালায়, ডাকাত পালায়, খুনি পালায়, লুটেরা পালায়, গুমকারী পালায়, ধর্ষক পালায়। কোনো ভালো মানুষ পালায় না। বিচারের রায় তারাই তাদের ওপর দিয়ে ফেলেছেন। আর বাকি কৃতকর্মের পাওনাটা এখন তাদের পেতে হবে, সে অপেক্ষায় জাতি উন্মুখ হয়ে আছে।”

২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার উল্লেখ করে জামায়াতের আমির বলেন, “আমরা জানি, এই সরকার সব বিচার সম্পন্ন করতে পারবে না। কিন্তু ফ্যাসিস্টদের বিচার তাদের শুরু করতে হবে এবং এই শুরুটা হবে ২৮ অক্টোবর থেকে। যেদিন লগি-বৈইঠার তাণ্ডবে দেশের রাজনীতি তার পথ হারিয়েছিল, সমাজ তার পথ হারিয়েছিল। ওই দিন থেকেই বিচারের কার্যক্রম শুরু করতে হবে।”

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ