ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু


গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৭ জন। এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১,২৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৯৭ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১,৮১৭ জন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ২ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, ২ জন ময়মনসিংহ বিভাগের। এছাড়া মৃতদের মধ্যে ১ জন করে রয়েছেন বরিশাল, খুলনা এবং রংপুর বিভাগে।
আলোচ্য সময়ে আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৪৯৭ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ২৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৩ জন, বরিশাল বিভাগে ১০৫ জন, খুলনা বিভাগে ১২৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রাজশাহীতে ৬৭ জন, রংপুর বিভাগে ২৪ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













