শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধর্ম উপদেষ্টা: ইসলামি বইমেলা হেরার জ্যোতির পথ দেখায়

বই জ্ঞানের ধারক ও বাহক উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “ইসলামি বইমেলা হেরার জ্যোতির পথ দেখায়”।

বুধবার (২০ নভেম্বর) বিকালে রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের বইমেলায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, “বই জ্ঞানের ধারক ও বাহক। বইয়ের মাধ্যমে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে জ্ঞান সঞ্চারিত হয়। বই পাঠের মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়। মানুষ নতুন করে চিন্তা করতে শেখে। মানুষের নতুন ভাবনার দিগন্ত উন্মোচন  করে বই।”

উপদেষ্টা বলেন, “ইসলামি বই মেলা শুধুই বাণিজ্য নয়, এটা জ্ঞান চর্চার একটি কার্যকর মাধ্যম। ইসলামি গ্রন্থ মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেবে।”

আগামীতে ইসলামি বইমেলা আরও বৃহৎ পরিসরে আয়োজনের আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা। এছাড়া, ইসলামি বইমেলা আয়োজনের জন্য লেখক ও অনুবাদক, প্রকাশকদের ধন্যবাদ জানান।

প্রকাশনা প্রতিষ্ঠান সম্পর্কে ড. খালিদ বলেন, “বিশ্বকল্যাণ পাবলিকেশন্স গত দুই দশক ধরে জাতির ধর্মীয় জ্ঞানের খোরাক জোগাতে ভূমিকা রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। ইসলামি গ্রন্থ পাঠের মাধ্যমে সমাজে নৈতিকতা ও মানবিকতা প্রতিষ্ঠা করা সম্ভব।”

অনুষ্ঠানে তাহফীয কুরআনুল কারীম এবং মাসউদুল করিম রচিত অপারেশন হিকট্রাক্টস-১ ও ড. আহমদ আবদুল কাদের রচিত “জাতি ভাষা সংস্কৃতি স্বাধীনতা”, “আধুনিক যুগে খেলাফত রাষ্ট্রব্যবস্থা” এবং “ধর্ম ও ধর্ম নিরপেক্ষতা” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের স্বত্বাধিকারী সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. সাইফুল ইসলাম, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের, দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী, দৈনিক ইনকিলাবের সিনিয়র সহ-সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী প্রমুখ বক্তব্য প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মুফতি আব্দুস সালাম, মুফতি আবুল হাসান শামসাবাদী, আহমদ বদরুদ্দীন খান, মাসউদুল কাদির, হুমায়ুন আইয়ুব, জহির উদ্দিন বাবর, মুফতি ইমরানুল বারি সিরাজি, মুফতি আবদুল্লাহ তামিম।

এর আগে উপদেষ্টা ঢাকার পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে জাতীয় শিশু-কিশোর মাসিক পত্রিকা নকীব আয়োজিত জাতীয় কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত