জাবি ক্যাম্পাসে নিষিদ্ধ হলো ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের মধ্যে ব্যাটারিচালিত রিকশা, ইজি বাইক, মোটরসাইকেল এবং অন্যান্য লাইসেন্সবিহীন যানবাহন নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে প্রশাসন।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নিষেধাজ্ঞার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য একটি প্রজ্ঞাপন জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তা উন্নত করতে এবং অনুরূপ দুর্ঘটনা এড়াতে ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশা ও অন্যান্য যানবাহন নিষিদ্ধ করা হলো।
এর আগে গতকাল রাতে জাবিতে ব্যাটারিচালিত রিকশার সঙ্গে ধাক্কা লেগে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিঙ বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাচি নতুন কলা ভবনের সামনের রাস্তা পার হচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে তার। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে জাবি প্রশাসন এই ঘটনার পর বুধবার একদিনের শোক ঘোষণা করে। এতে সমস্ত ক্লাস এবং পরীক্ষা স্থগিত করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













