বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্টে হারলো বাংলাদেশ


চতুর্থ দিনেই অ্যান্টিগা টেস্টের ফল কোন দিকে গড়াচ্ছে, তা নির্ধারণ হয়ে গিয়েছিল। পঞ্চম দিন সেই আনুষ্ঠানিকতার শেষ হলো ৪০ মিনিট পর। ৩৩৪ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ১০৯ রানে খেলা শুরু করেছিল। দ্বিতীয় ওভারেই হাসান মাহমুদ আউট হন। তারপর জাকের আলীও থেমে যান। শেষ জুটিতে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ৮ বল খেলেছেন।
শরিফুল ক্রিজে নেমে আলজারি জোসেফের প্রথম বলেই কাঁধের পেছনে ব্যথা পান। পরের ওভার শেষ হতেই খেলা আর না চালিয়ে যাওয়ার ঘোষণা আসে বাংলাদেশের পক্ষ থেকে। শরিফুল রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। ৯ উইকেটে ১৩২ রানে থামে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ২০১ রানের বিশাল জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেলো।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দ্বিতীয় ইনিংসে কেমার রোচ ও জেইডেন সিলস সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন। আলজারি পান দুটি উইকেট। আগামী ৩০ নভেম্বর কিংসটনে শুরু হবে দ্বিতীয় ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৪৪.১ ওভারে ৪৫০/৯ (গ্রিভস ১১৫*, শামার ১১*, সিলস ১৮, রোচ ৪৭, আলজারি ৪, ডা সিলভা ১৪, ব্র্যাথওয়েট ৪, কার্টি ০, লুইস ৯৭, হজ ২৫, আথানেজ ৯০)
বাংলাদেশ প্রথম ইনিংসে ৯৮ ওভারে ২৬৯/৯ (শরিফুল ৫*, তাসকিন ১১*, জাকের ৫৩, তাইজুল ২৩, মিরাজ ২৩, লিটন ৪০, মুমিনুল ৫০, দিপু ১৮, জাকির ১৫, জয় ৫)
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৪৬.১ ওভারে ১৫২/১০ (সিলস ১*, রোচ ১২, শামার ৪, আলজারি ১৭, ডা সিলভা ২২, গ্রিভস ২, আথানেজ ৪২, হজ ১৫, ব্র্যাথওয়েট ২৩, কার্টি ৩, লুইস ৮)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩৮ ওভারে ১৩২/৯ (শরিফুল ১* (রি/হা), তাসকিন ৪*, জাকের ৩১, হাসান ০, তাইজুল ৪, মিরাজ ৪৫, লিটন ২২, মুমিনুল ১১, দিপু ৪, জয় ৬, জাকির ০), লক্ষ্য ৩৩৪ রানের।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













