শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাভারে বাসচাপায় প্রাইভেটকার চালকসহ নিহত ৩

ঢাকার সাভারের বলিয়ারপুরে প্রাইভেটকারের সঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারের আরও দুই যাত্রী। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল ও ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (০২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে মহাসড়কের বলিয়ারপুর এলাকার ঢাকা মুখী লেনে এস, এন. সিএনজি এন্ড এলপিজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাভারের নগরকোন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক ইউপি সদস্য নাজিমউদ্দীন, প্রাইভেট কারের চালক ও গাড়ির মালিক মজিবুর। আহতরা হলেন, শাহাবুদ্দিন ও আ. জলিল। শাহাবুদ্দিন বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আব্দুল জলিলকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সি লাইন নামক একটি দূরপাল্লার বাস ও প্রাইভেটকারটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উল্টে যায় প্রাইভেটকারটি। গাড়িতে থাকা ৫ জন ব্যক্তির মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন। নিহত সাবেক ইউপি সদস্য নাজিমউদ্দীন ভাতিজার বিয়ের জন্য মেয়ে দেখে বাড়ি ফিরছিলেন তারা।

নিহত মজিবুর রহমানের ভাগিনা হাকীম বলেন, “ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঢাকামুখী লেন থেকে সাভারমুখী লেনে ইউটার্ন নিচ্ছিলেন তারা। এ সময় আরিচামুখী সি-লাইন পরিবহনের একটি দ্রুতগতির বাস প্রাইভেটকারটিতে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় গাড়িতে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান।”

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, “প্রাইভেট কারটি উল্টো পথে যাচ্ছিলো। তখন ঢাকা মুখী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা কাজ করছি, একটু পরে বিস্তারিত জানাতে পারব।”

তিনি বলেন, “দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়েছে। আমরা চালক ও হেলপারকে আইনের আওতায় নেওয়ার জন্য কাজ করছি।”

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত