বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এক ব্যক্তির দেওয়া ‘বিরিয়ানি খেয়ে’ অসুস্থ ঢাকার একই মাদ্রাসার দেড় শতাধিক

এক ব্যক্তির দেওয়া বিরিয়ানি খাওয়ার পর পুরান ঢাকার বংশালের “আল জামিয়া মদিনাতুল উলুম ফোরকানীয়া” মাদ্রাসার দেড় শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ৫০ জনেরও বেশি মানুষকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

তিনি জানান, অসুস্থদের পেট ব্যথার পাশাপাশি পাতলা পায়খানা, বমি হচ্ছিল। তাদেরকে মেডিসিন বিভাগে পাঠানো হয়।

শিক্ষার্থী মো. আবু জাফর বলেন, “শুক্রবার মাদ্রাসায় বাইরে থেকে খাবার দিয়ে যায়। সেই খাবার খেয়ে আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি।”

চিকিৎসা নিতে আসা এক শিক্ষক বলেন, “মাদ্রাসায় মাঝে মধ্যে অনেকেই খাবার দিয়ে থাকেন। দুপুরে এক ব্যক্তি গরুর মাংসের বিরিয়ানি দিয়ে যান। তবে দুপুরের খাবারে মুরগির মাংসের বিরিয়ানি থাকায় ওই ব্যক্তির দিয়ে যাওয়ার বিরিয়ানি তারা খেয়েছিলেন রাতে।”

মাদ্রাসায় বিরিয়ানি দিয়ে যাওয়া মহসিন নামের ওই ব্যক্তির সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে জানিয়ে অধ্যক্ষ মাসুম বিল্লাহ বলেন, “তিনি আমাদের পূর্বপরিচিত, সবাই অসুস্থ হয়ে যাওয়ার পর আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন গতকাল অনেক জায়গাতেই তিনি খাবার দিয়েছেন, অন্য কোথাও এমন সমস্যা হয়নি।”

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে এক চিকিৎসক বলেছেন, “খাবার খেয়ে ফুড পয়জনিং হয়ে এ অবস্থা হয়ে থাকতে পারে। আমরা তাদের কে মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে।”

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ