শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আসিফ নজরুল: অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রেমিট্যান্স বেড়েছে ২৬%

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আগের তুলনায় রেমিট্যান্স ২৬% বেড়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, “আমাদের রেমিট্যান্স ২৬% বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা অর্থনৈতিক গতিশীলতার প্রাণকেন্দ্র। জুলাই আন্দোলনের সময় প্রবাসীরা কত বড় আত্মত্যাগ করেছে, সেটা ভাষায় বোঝানো যাবে না। তারা পরিবার নিয়ে দুর্দশায় আছেন। আন্দোলন করে যারা ফেরত আসছেন তাদের বোয়েসেলের মাধ্যমে পাঠানোর চেষ্টা করব। তাদের দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করব।”

প্রবাসীরা ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে বেশি পছন্দ করেন উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, ‘‘আর ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। ৬টি ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের প্রিয় ব্যবসায়িক গ্রুপ। একটা চেক দিলে সেটি অনার করতে পারে না।’’

তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামী ধারার ব্যাংকগুলো। এই ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করা হয়েছিল। এই ব্যাংকগুলোকে চাঙ্গা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।’’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ