বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

`ঈদ উপলক্ষে ৭টি অতিরিক্ত ট্রেন চলবে’

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সারাদেশে যাত্রীদের চলাচলের সুবিধার জন্য অতিরিক্ত সাতটি ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক।

রাজধানীর কমলাপুরে রেলওয়ে স্টেশনে টিকেট বিক্রি পরিদর্শন শেষে মঙ্গলবার সকালে তিনি এ কথা বলেন। এছাড়াও তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্থায়ী ক্যাম্পও পরিদর্শন করেন।

মুজিবুল হক বলেন, ঈদ-উল-আযহার তিনদিন আগে থেকে বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হবে। এ সার্ভিস ঈদের পরের সাতদিন পর্যন্ত চলবে।

টিকিট কালোবাজারি প্রসঙ্গে তিনি বলেন, টিকিট কালোবাজারিদের প্রতিহত করতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলওয়ের কর্মকর্তা অথবা কর্মচারী যেই টিকিট কালোবাজারি হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যাত্রীদের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অস্থায়ী ক্যাম্প করেছেন। টিকিট কালোবাজারিদের প্রতিহত করতে তারাও সক্রিয় থাকবে।

টিকিট বিক্রি প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদিন ট্রেনের আড়াই লাখ টিকিট সারাদেশে বিক্রি হচ্ছে। এর মানে প্রতিদিন আড়াই লাখ যাত্রী ট্রেনে যাতায়াত করতে পারছে। আমরা সারাদেশে প্রতিদিন আড়াই লাখ যাত্রীকে যাতায়াতের সুবিধা দিতে পারছি।

আমরা দিন দিন যাত্রী সুবিধা বৃদ্ধি করতে সক্ষম হচ্ছি। ভবিষ্যতে আরও যাত্রী সুবিধা বৃদ্ধি করা হবে বলেও জানান রেলমন্ত্রী।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ