শনিবার, জুন ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬২

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ে অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে। থাইল্যান্ডের ব্যাংকক থেকে এসে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে।

রবিবার (২৯ ডিসেম্বর) ভোরে উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খেলে এতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে ১৮১ জন আরোহী ছিলেন। দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, জেজু এয়ারের উড়োজাহাজটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল। এতে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা রয়টার্সকে একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় গণমাধ্যম বলছে, বিমানবন্দরে অবতরণের সময় পাখির সঙ্গে সংঘর্ষের ফলে ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

একজন বিমানবন্দর কর্মকর্তা জানান, বিমানের লেজের অংশে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইয়োনহাপের প্রতিবেদন অনুযায়ী, উড়োজাহাজের যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং দুইজন থাইল্যান্ডের নাগরিক ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে দেয়ালে আছড়ে পড়ছে। অন্য একটি ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত