অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয় নাগরিক আটক


অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২ জন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১ জানুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
আটককৃতরা হলেন- ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার পানিয়াসাল থানার ব্লোমিং স্টার (৩২) ও একই জেলার সাইগ্রাম থানার চেলার বার্মন টিলা লোকাস (৫৫)।
বিজিবি জানায়, বুধবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার দমদমা এলাকার সীমান্ত পিলার ১২৬০/৪-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিক ব্লোমিং স্টার এবং দোয়ারাবাজারের বাংলাবাজার এলাকার সীমান্ত পিলার ১২৩৬ থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলাউরা নামক স্থানে লোকাসকে (৫৫) অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবির টহলদল আটক করে।
লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটককৃত ২ জন ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













