‘শেখ হাসিনা ভারতে থাকলেও তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না’


শেখ হাসিনা আশ্রয় নিলেও ভারতের সঙ্গে আমাদের সমস্যা হবে না উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, “যাদের সঙ্গে যে ধরনের চুক্তি বা কমিটমেন্ট আছে সেগুলো অবশ্যই আমাদের রক্ষা করতে হবে। শেখ হাসিনা ভারতে থাকলেও ওই দেশের সঙ্গে সম্পর্ক নষ্টের কোনো কারণ নেই।”
সোমবার (১২ আগস্ট) বিকেলে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
তৌহিদ হোসেন বলেন, “দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক। বন্ধুত্ব স্বার্থের জন্য। বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, আবার ভারতে আমাদের স্বার্থ আছে। আমরা সেই স্বার্থকে ফলো করব এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব। তিনি (শেখ হাসিনা) সেখানে থাকলে বা কেউ কোনো দেশে থাকলে সেই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হবে কেন, নষ্ট হওয়ার কোনো কারণ নেই।”
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ক্ষমতা শব্দ ব্যবহার করতে চাই না। যেই কাউন্সিল এখন দায়িত্বে আছে, সেটা পালন করে সরে যাব। আমি নিশ্চয়তা দিতে পারি এই কাউন্সিল অন্য কারও জন্য কাজ করছে না, শুধু বাংলাদেশের জন্য কাজ করছে। আমার নিজের ব্যাপারে তো আমি নিশ্চয়তা দিতে পারিই, বাকিদের যা দেখেছি তাতে কেউই অন্য কোনো দেশের জন্য কাজ করছে না বলে আশ্বস্ত করেন সাংবাদিকদের।”
ভারতের মিডিয়া গুলোর প্রোপাগান্ডার কাউন্টার দেওয়া হবে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, “সমাজের যারা রিপ্রেজেন্টেটিভ তাদের কাছ থেকে আমরা কাউন্টার প্রত্যাশা করি। আপনারা যা দেখছেন সেটা প্রচার করুন।”
ইউরোপ-আমেরিকা-চীন-ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, যাদের সঙ্গে যে ধরনের চুক্তি বা কমিটমেন্ট আছে সেগুলো অবশ্যই আমাদের রক্ষা করতে হবে। আমরা চেষ্টা করব আমাদের স্বার্থ যেন সব ক্ষেত্রে এগিয়ে যায়। যেখানে আমাদের স্বার্থ বিঘ্নিত হয়েছে, সেখানে আমরা অবশ্যই চেষ্টা করব, এমন নয় যে থেমে আছি।”
বৈঠকে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত জাপান, ভারত, জার্মান, ব্রিটিশ, কানাডা, রাশিয়া, ইইউ, স্পেন, ইতালি, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, তুরস্ক, সুইজারল্যান্ড, চীনসহ অন্তত ৬০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













