শুক্রবার, আগস্ট ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জ্যোতিষীর ভাষ্য, নতুন সংসারও ভেঙে যাবে নাগার

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। ভালোবেসে বিয়ে করলেও ২০২১ সালে ভেঙে যায় এ সংসার।

সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও কখনো মুখ খুলেননি তারা। গুঞ্জন মাথায় নিয়েই গত ৮ আগস্ট এ জুটি বাগদান সম্পন্ন করেছেন। চলতি বছরের শেষের দিকে সাতপাকে বাঁধা পড়বেন তারা।

এদিকে, ভারতের সমালোচিত জ্যোতিষী বেনু স্বামী ভবিষ্যদ্বাণী করেছেন- বেশি দিন  টিকবে না শোবিতা-নাগা চৈতন্যর সংসার। সোশ্যাল মিডিয়া এক্সে (টুইটার) ভিডিও পোস্ট করে এ দাবি করেন বেনু স্বামী।

জ্যোতিষ শাস্ত্র বিচারবিবেচনা করে বেনু স্বামী জানান, নাগা চৈতন্য ও শোবিতা যদি বিয়ে করেন তবে তাদের এ সংসার টিকবে না। আগামী ২০২৭ সালের মধ্যে ভেঙে যাবে তাদের এই সংসার। আর এ সংসার ভাঙার পেছনে থাকবেন একজন নারী।

পাশাপাশি বেনু স্বামী এও জানান, আবার আমাকে ভুল প্রমাণ করে এ জুটি একত্রেও থাকতে পারেন। বেনু স্বামীর এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েছেন তিনি। কারণ তার এমন মন্তব্য নেটিজেনদের অনেকের পছন্দ হয়নি। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি নাগা কিংবা শোবিতা।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে