বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হাসপাতালে সালাম-শুভেচ্ছায় সিক্ত খালেদা জিয়ার জন্মদিন

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন আজ। ১৯৪৬ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। তবে জন্মদিন উপলক্ষে গত কয়েক বছরেরে ধারাবাহিকতায় এবারও করা হয়নি কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন। তবে আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় সারা দেশে দোয়া মাহফিলের কর্মসূচি দিয়েছে বিএনপি।

২০১৮ সাল থেকে কারাগার, হাসপাতাল আর শর্তসাপেক্ষে মুক্তির সময়টিতে বাসাতেই কেটেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন।

বিএনপির চেয়ারপার্সন বর্তমানে রাজধানীর বসুন্ধরা এলাকার এভার কেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসকদের গভীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা এখন খানিক উন্নত। চিকিৎসার সঙ্গে যুক্তরা তাকে জন্মদিনের প্রথম প্রহর থেকেই শুভেচ্ছা-সালামে অভিনন্দিত করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “ম্যাডাম চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণেই রয়েছেন। শারীরিকভাবে একটু উন্নত বলে মনে করছেন চিকিৎসকেরা। আজ কোনো এক সময় মহাসচিব যেতে পারেন ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করতে।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার আজকের জন্মদিনে নতুনত্ব তেমন কিছু নেই। বিশেষ করে ২০১৬ সাল থেকে নেতাকর্মীদের আয়োজনে কেক কেটে উদযাপন করতে দেখা যায়নি। জন্মদিনের পরদিন ১৬ আগস্ট দলের নেতাকর্মীরা দোয়া-দরুদ পড়ে মোনাজাত করেন। নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় বনানীতে চেয়ারপার্সনের কার্যালয়ে হয় ধর্মগ্রন্থপাঠও।

জন্মদিনে সাধারণত পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া। এবারও ব্যতিক্রম হয়নি। তবে পরিবারের প্রায় সব সদস্যই দেশের বাইরে রয়েছেন।

তার কার্যালয়ের একজন বলেন, “যথাসময়ে যারা ছিলেন তারা সালাম দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। ম্যাডাম খুশিমনে, হাসিমুখে প্রত্যুত্তর দিয়েছেন।”

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ