মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’


মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
শহিদ পরিবার ও আহতদের এই অধিদপ্তরের মাধ্যমে সহায়তা ও পুনর্বাসন করা হবে। এর মাধ্যমে শহিদ পরিবার ও আহতদের এ মাস থেকেই পর্যায়ক্রমে ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা দেওয়া হবে বলেও জানান তিনি।
ইতোমধ্যে ৮২৬ শহিদ পরিবার ও ১১ হাজার আহত তালিকাভুক্ত হয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এরপর আর আবেদন নেওয়া হবে না বলেও জানান তিনি।
সোমবার (৬ জানুয়ারি) রেল মন্ত্রণালয়ের তিন উপদেষ্টার সঙ্গে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের বৈঠক শেষে এ তথ্য জানান নাহিদ ইসলাম।
তথ্য উপদেষ্টা জানান, শহিদ পরিবার ও আহতদের জন্য ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে জানুয়ারি মাসে ২৩২ কোটি ৬০ লাখ টাকা দেওয়া হবে। আগামী সপ্তাহ থেকে এই অর্থ সহায়তা দেওয়া শুরু হবে। বাকি টাকা জুনের মধ্যে দেওয়া হবে।
আগের ঘোষণা অনুযায়ী, ৩০ লাখ টাকা পাবে বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, “এর মধ্যে ১০ লাখ টাকা এফডিআর। আহতদের সর্বোচ্চ ৫ লাখ টাকা দেওয়া হবে।”
আসছে অর্থ বছরের জুলাই থেকে শহিদ পরিবার ও গুরুতর আহতরা মাসিক ভাতা পাবেন বলেও জানান তথ্য উপদেষ্টা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













