শফিকুল আলম: ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে


আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তীকালীন সরকার এটি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, “আজকের ক্যাবিনেট মিটিংয়ের পাঠ্যপুস্তক নিয়ে আলোচনা হয়েছে। ক্যাবিনেটে বলা হয়েছে যে, আগামী মাসের মধ্যে সবার হাতে পাঠ্যপুস্তক দেওয়া হবে।”
তিনি বলেন, “আরেকটা বিষয় যে বিগত সরকার পাঠ্যপুস্তক উৎসব করত এক দিনের জন্য। আসলে আমরা যে তথ্য পেয়েছি সেখানে দেখেছি যে আগেও বেশিরভাগ সময় বই বিতরণ শেষ করতে করতে মার্চ কিংবা জুলাই পর্যন্ত লেগে গেছে। ২০২২ সালে পাঠ্যপুস্তক বিতরণের সবশেষ তারিখ ছিল ২৪ মার্চ, ২০২৩ সালে ১৭ মার্চ ও গত বছর ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।”
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













