নড়াইলে ৯০-এর গণঅভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ ও ম্যুরাল ভাঙচুর


নড়াইলে ৯০-এর গণঅভ্যুত্থানে নিহত মানিক ও চয়নের স্মৃতিস্তম্ভ ও ম্যুরাল ভাঙচুর করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সরকারি ভিক্টারিয়া কলেজের শহিদ মিনারের পাশে এবং কলেজের পূর্ব পাশের সীমানার কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ২৫ থেকে ৩০ জন ব্যক্তি শাবল ও হাতুড়ি দিয়ে তাদের স্মৃতিস্তম্ভ ও ম্যুরালে ভাঙচুর করে।
জানা যায়, তৎকালীন ছাত্রলীগ নেতা মানিক সাহা ১৯৯০ সালের ২৯ নভেম্বর ছাত্রশিবিরের সঙ্গে এক সংঘর্ষে নিহত হন।
ছাত্রলীগ নেতা চয়ন মল্লিক ১৯৯২ সালের ১৬ অক্টোবর ছাত্রদলের হাতে খুন হন। এ দুটি ঘটনায় হত্যামামলা হলেও কেউ সাজা পায়নি।
এ বিষয়ে নিহত মানিক-চয়ন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ও মানিক সাহার ভাই সোনা সাহা এ ঘটনার নিন্দা জানান।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, “এ বিষয়টি জানা নেই। খোঁজ-খবর নেওয়া হচ্ছে।”
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













