ভারত থেকে এলো আরও ১৬ হাজার ৪শ মেট্রিক টন চাল


ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান মোংলা বন্দরে পৌঁছেছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে ১৬,৪০০ মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ বন্দরের জেটিতে নোঙর করেছে।
ভারতের ধামরা বন্দর থেকে ৭,৭০০ মেট্রিক টন চাল নিয়ে সকালে বন্দরের ৭ নম্বর মুরিং বয়ায় নোঙর করে পানামার পতাকাবাহী জাহাজ “বিএমসি আলফা”। একই সময়ে থাইল্যান্ডের পতাকাবাহী “এমভি সি ফরেস্ট” কলকাতা বন্দর থেকে ৮,৭০০ মেট্রিক চাল নিয়ে নোঙর করেছে ফেয়ারওয়ে বয়ায়।
জাহাজ দুটির শিপিং এজেন্ট ম্যাঙ্গো শিপিং লাইনসের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জালাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “৩ ফেব্রুয়ারি এসব চাল খালাসের কার্যক্রম শুরু হবে।”
চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক দপ্তর মোংলার সহকারী নিয়ন্ত্রক আব্দুস সোবহান জানান, এটি ভারত থেকে আসা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মোংলা বন্দরে আমদানি হওয়া চালের দ্বিতীয় চালান। বন্দরে আসা দুটি জাহাজে ১৬,৪০০ মেট্রিক টন চাল রয়েছে। আগামী রবিবার চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে সোমবার খালাস প্রক্রিয়া শুরু হবে।
মোংলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী ভারত থেকে দেশে আসবে তিন লাখ মেট্রিক টন চাল। এর মধ্যে মোংলা বন্দরে খালাস হবে ৪০%। বাকিটা খালাস হবে চট্টগ্রাম বন্দরে।
উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত এই চালের প্রথম চালান এসেছিল ২০ জানুয়ারি। ভিয়েতনামের পতাকাবাহী “এমভি পুথান-৩৬” জাহাজে করে তখন এসেছিল ৫,৭০০ মেট্রিক টন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













