খাগড়াছড়িতে শিক্ষার্থীদের ‘মার্চ ফর আইডেন্টিটি’


পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণসহ আট দফা দাবিতে খাগড়াছড়িতে “মার্চ ফর আইডেন্টিটি”কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে এই কর্মসূচিতে “সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের”ব্যানারে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।
মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
পরে চেঙ্গী স্কয়ারে আয়োজিত সমাবেশে বক্তারা অবিলম্বে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিসহ সব গ্রেডের চাকরিতে ৫% আদিবাসী কোটা বহাল রাখার দাবি জানান।
এছাড়া পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কারে আদিবাসিদের মূল্যায়ন, স্ব-স্ব জাতিসত্তার স্বীকৃতিসহ আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, পাঠ্যপুস্তকে আদিবাসীদের সঠিক ইতিহাস, কৃষ্টি-সংস্কৃতি ও সাহিত্য বিষয়বস্তু অন্তর্ভুক্ত, পার্বত্য চুক্তি অনুযায়ী স্থানীয় ভোটার তালিকা প্রণয়ন করে জেলা পরিষদ নির্বাচন এবং ১৯০০ সালের পাবর্ত্য চট্টগ্রাম শাসনবিধি বহাল রাখার দাবি জানান তারা।
চাকরির ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের স্থানীয়দের পদায়নে অগ্রাধিকার দেওয়ার দাবির পাশাপাশি সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট নিরসনের লক্ষ্যে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ প্রদানের দাবি জানানো হয়।
এছাড়া প্রাথমিক শিক্ষা স্তরে স্ব-স্ব মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার দাবিও করেন শিক্ষার্থীরা।
সমাবেশে ফুটন্ত চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন রিপুল চাকমা, ক্যসিং মারমা, প্রণয় চাকমা, কৃপায়ন ত্রিপুরা, মংসাই মারমা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













