বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাভার শিল্পাঞ্চলে ফের অস্থিরতা, সাময়িক বরখাস্ত ৭৫ শ্রমিক

ঢাকার সাভারে আশুলিয়ায় বন্ধ থাকা ম্যাসকট গার্মেন্টস খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছিলেন ওই কারখানার শ্রমিকরা। পরে বিক্ষুদ্ধ শ্রমিকরা পাশের দুইটি কারখানায় হামলা করে। এ সময় ইটপাটকেলের আঘাতে মোছা. রোকেয়া বেগম নামে একজন নারী শ্রমিক নিহত হন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোছা. রোকেয়া বেগম ম্যাসকট গার্মেন্টসের সহকারি সেলাই মেশিন অপারেটর ছিলেন। ২০২১ সালের ১ ডিসেম্বর কারখানায় যোগ দেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রম আইনের ১৩ (১) ধারায় ম্যাসকট গার্মেন্টস বন্ধ ছিল। মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা পাশের রেডিয়েন্স নিট ওয়্যারের সামনে জড় হলে তাদের সঙ্গে ওই কারখানার শ্রমিকদের যোগ দেওয়ার আহ্বান জানান।

তবে তারা বের না হওয়ায় তারা রেডিয়েন্স কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। ওই কারখানার শ্রমিকরাও তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ কিছু শ্রমিক সাউদার্ন গার্মেন্টস লিমিটেডে হামলা চালিয়ে নিরাপত্তারক্ষীর কক্ষ ভাংচুর করেন।

এসময় ম্যাসকট গার্মেন্টস লিমিটেডের মোছা. রোকেয়া বেগমসহ বেশ কয়েকজন আহত হন। ওই ঘটনায় আহতদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, র‍্যাব পুলিশ সদস্যরা। সঙ্কট সমাধানে বিজিএমইএ, সেনাবাহিনীর সদস্য, শ্রমিকসহ কারখানা সংশ্লিষ্টরা আলোচনা শুরু করেন।

বিকেলে বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব বলেন, “নিহতের পরিবারের ক্ষতি অপুরণীয়। পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। আমরা আশা করছি শনিবার থেকে কারখানা ঠিক ভাবে চলবে।”

আশুলিয়ার শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, “সকালে শ্রমিকরা কারখানার সামনে আসেন। ওই সময় কারখানায় কর্তৃপক্ষের কেউ ছিলেন না। শ্রমিকরা জড় হলে আশপাশের কারখানা থেকে ইটপাটকেল ছোড়াছুড়িতে ১ জন শ্রমিক মারা যান এবং ২ জন আহত হন।” 

এদিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার পার্ল গার্মেন্টস কর্তৃপক্ষ কারখানায় হামলার অভিযোগ এনে ৭৫ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করেছে। এ ঘটনার জেরে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কারখানা সংলগ্ন নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে জড় হন ওই কারখানার শ্রমিকরা। তবে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সরিয়ে দেন।

সোমবার দেওয়া ওই নোটিশে বলা হয়, নিম্নলিখিত শ্রমিকদের অসদাচরণের দায়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২৩ (৪) ধারা মোতাবেক সাময়িক বরখাস্তসহ কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। প্রত্যেককে ৮ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, “দাঙ্গা হাঙ্গামার ঘটনায় শ্রম আইনের ২৩/৪ ধারায় মালিকপক্ষ পদক্ষেপ নিতে পারেন। কিন্তু আগের এমন পদক্ষেপে দেখা গেছে মালিকপক্ষের লোকজন দিয়ে তদন্ত কমিটি গঠন করায় শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা ঘটে।”

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত