বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খাগড়াছড়িতে ২ পক্ষের সংঘর্ষে ৫০টি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় লারমা স্কয়ার এলাকায় এই সংঘর্ষ হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ বাঙালিরা পাহাড়ি জনগোষ্ঠীর দোকান ও ঘরবাড়ি আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানা যায়, খাগড়াছড়ি শহরের নোয়াপাড়া (নিউজিল্যান্ড) এলাকায় বুধবার ভোরে মোহাম্মদ মামুন (৩০) নামের এক ব্যক্তিকে মোটরসাইকেল চুরির অভিযোগে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মামুন খাগড়াছড়ি সদরের শালবন মধ্যপাড়ার মৃত নূর নবীর ছেলে। এ ঘটনার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ মিছিল বের করেন বাঙালিরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঙালিরা বিকেল ৫টার দিকে জামতলি ও বোয়ালখালী বাজারের দিক থেকে বিক্ষোভ মিছিল বের করে। তারা লারমা স্কয়ারের দিকে যাওয়ার চেষ্টা করলে পাহাড়িরা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এই ঘটনায় লেনিন চাকমা নামের একজন ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেলেও এর সত্যতা নিশ্চিত করা যায়নি। ২ পক্ষের সংঘর্ষের এক পর্যায়ে লারমা স্কয়ার ও দীঘিনালা কলেজের পাশের প্রায় ৪৭টি ঘরবাড়ি ও দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়।

দীঘিনালা বাজারের মো. লোকমান হোসেন বলেন, “মামুন হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণভাবে তারা মিছিল বের করেছিলেন। পরে পাহাড়িরা এসে বাধা দিয়েছে। এ জন্য ঝামেলার সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, তবে এভাবে ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হবে, এটা ভাবিনি।

লারমা স্কয়ার এলাকার বাসিন্দা সন্তোষ চাকমা বলেন, “মিছিলে পাহাড়িরা কেউ বাধা দেয়নি। মিছিল থেকেই অতর্কিত ভাবে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে।”

খাগড়াছড়ির ডিসি মো. সহিদুজ্জামান বলেন, “আজ (বৃহস্পতিবার) পানখাইয়াপাড়া প্রাইমারি স্কুলে শান্তি-শৃঙ্খলা সভার আয়োজন করা হয়েছিল। মূলত গতকালের ঘটনার বিষয়ে ওই সভা ডাকা হয়। সভা চলাকালেই দীঘিনালায় সংঘর্ষের বিষয়ে জানতে পারি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।”

এদিকে, এই ঘটনার প্রতিবাদে রাত ৮টার দিকে বান্দরবান শহরে বিক্ষোভ মিছিল করে শত শত পাহাড়ী ছাত্রছাত্রীরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ