সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য: ভারতীয় দূতকে তলব, ঢাকার প্রতিবাদ

ভারতের দিল্লিতে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য-বিবৃতি দেওয়ায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে আবারও প্রতিবাদপত্র দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে এই প্রতিবাদপত্র হস্তান্তর করেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, “ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি, যাতে শেখ হাসিনাকে নিয়ন্ত্রণে রাখে এবং যাতে তিনি এ ধরনের বক্তব্য-বিবৃতি না দেন; যেটি বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটির কোনো জবাব পাইনি এখনও।”

তিনি বলেন, “গত কয়েক দিনের কার্যকলাপের কারণে আমরা আরও একবার তাদের প্রতিবাদপত্র দিয়েছি। ভারতীয় হাইকমিশনার এই মুহূর্তে নেই। তাদের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে প্রতিবাদপত্র দিয়েছি, যাতে তাকে (শেখ হাসিনা) নিয়ন্ত্রণে রাখা হয়। তিনি যেসব বক্তব্য দিয়েছেন; যা প্রধানত মিথ্যা। সেটি বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীলতাকেও উসকে দেওয়ার চেষ্টা করছে। আমরা অনুরোধ করেছি এই চর্চাটি বন্ধ করার জন্য।”

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ছিল অনেক বেশি আক্রমণাত্মক। সে কারণে হয়তো যুব সম্প্রদায়ের অনুভূতিতে বেশি লেগেছে। আমরা ভারতকে অনুরোধ করেই যাচ্ছি, শেখ হাসিনাকে যেন বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করা হয়। আমরা দেখবো কী ঘটে এবং কী পদক্ষেপ নেয়। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে হবে।”

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ