সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঈদ-উল-ফিতরের পর দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঈদ-উল-ফিতরের (রোজার ঈদ) পর-পরই দেশে ফিরতে পারেন। তার স্বাস্থ্যের অবস্থা তুলনামূলকভাবে এখন অনেকটা ভালো। পারিবারিক আবহে মানসিকভাবেও তিনি প্রশান্তি অনুভবের পাশাপাশি স্বাচ্ছন্দ্যে রয়েছেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য এম এ মালেক লন্ডনে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য তুলে ধরেন।

তিনি বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সাংবাদিকদের বলেন, “আলহামদুলিল্লাহ আমাদের নেত্রী এখন অনেক ভালো আছেন। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন। উনি দেশবাসীর দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন। কারণ, উনি তার বড় ছেলে তারেক রহমান (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের বাসায় নাতনীদের সার্বক্ষণিক পরিচর্যায় দারুণ সময় কাটাচ্ছেন। তারা সবাই উনার পাশে আছেন।”

তিনি আরও বলেন, “আমরা যুক্তরাজ্য বিএনপির টিম উনার পাশে আছি। উনি মানসিকভাবে খুব রিলাক্সড। আমরা উনাকে অনুরোধ করেছি, আমাদের সঙ্গে অন্তত এই ঈদটা করে যাওয়ার জন্য। আমরা আশা করি, উনি যদি আমাদের কথা রাখেন তাহলে ঈদের পর-পরেই বাংলাদেশে যাবেন। উনি আগের চেয়ে অনেক ভালো আছেন।”

এ সময় তিনি দৃঢ় চিত্তে বলেন, “শেখ হাসিনাই উনাকে স্লো পয়জনিং দিয়ে হত্যার চেষ্টা করেছে। আল্লাহর অশেষ মেহেরবানি। হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। হাসিনা যখন লন্ডনে আসেন তখন তিনি ঘোষণা দিয়েছিলেন বেগম খালেদা জিয়াকে হত্যার। আল্লাহ বলেছেন, এর চেয়ে বড় পরিকল্পনাকারী আমি খোদ আল্লাহ।”

বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি নিয়ে দলীয় নেত্রীর সঙ্গে যুক্তরাজ্য বিএনপির নেতাদের কোনো ধরনের আলাপ-আলোচনা হয়নি উল্লেখ করে এমএ মালেক বলেন, “আমরা এ বিষয়ে কোনো কথাবার্তা বলবোও না। কারণ, রাজনীতিতে উনার অনেক সোর্স রয়েছে, এ ব্যাপারে উনি অনেক ব্রিফ পান। তাছাড়া, বাংলাদেশ ও বাংলাদেশের আপামর জনতার প্রতি তার দৃষ্টি সবসময়ই সজাগ রয়েছে।”

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ