নাহিদ ইসলাম: নতুন রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়


তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, “নতুন রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। এ সপ্তাহের শেষদিকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে এবং যোগদান করলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেই যোগ দেব।”
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “ডিসি সম্মেলনে বিভিন্ন বিষয় উঠে এসেছে। তার মধ্যে একটি হলো বিভিন্ন প্রেস ক্লাবের গ্রুপিং। আমরা জানিয়েছি যে প্রেস কাউন্সিলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এ ছাড়া বিভিন্ন সময়ে ছড়ানো গুজব নিয়ে কথা হয়েছে।”
তিনি বলেন, “চূড়ান্ত সিদ্ধান্তের আগেই কিছু মিডিয়া দলে যোগদানের বিষয়ে খবর ছাপিয়েছে। আমার মনে হয়েছে কাজটি ঠিক হয়নি।”
আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসার আগে অনুমানভিত্তিক নিউজ করা ঠিক না বলেও উল্লেখ করেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













