টানা তৃতীয় দফায় কমলো স্বর্ণের দাম


দেশের বাজারে টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২,৬২৪ টাকা কমিয়ে ১ লাখ ৪৮,৩৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। রবিবার থেকে এই দাম কার্যকর হবে। এর আগে গত ২৩ ও ২৭ ফেব্রুয়ারি স্বর্ণের দাম কমানো হয়। এর আগে টানা আট দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২,৬২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮,৩৪৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২,৪৯৬ টাকা কমিয়ে ১ লাখ ৪১,৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২,১৩৪ টাকা কমিয়ে ১ লাখ ২১,৩৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১,৮৩২ টাকা কমিয়ে ৯৯,৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২,৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২,৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২,১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১,৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













