নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল


ইরানের সঙ্গে সংঘর্ষে ইসরায়েল বিজয় অর্জন করতে যাচ্ছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইরানের রাজধানী তেহরানের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করার পরই তিনি এই তিনি এই মন্তব্য করলেন।
সোমবার (১৬ জুন) তেল নফ বিমানঘাঁটি পরিদর্শনের সময় তিনি বলেছেন, “বিমান বাহিনী তেহরানের আকাশ দখলে নেওয়ায় পুরো অভিযানের ধারাই বদলে গেছে। ইসরায়েল এখন লক্ষ্য পূরণের পথে।”
বেনিয়ামিন নেতানিয়াহু আরও বলেন, “আমরা এখন বিজয় অর্জনের পথে। তেহরানের আকাশ যখন আমাদের নিয়ন্ত্রণে, তখন আমরা তাদের সামরিক ও পারমাণবিক লক্ষ্যে আঘাত হানতে পারব, শাসকগোষ্ঠীর বিভিন্ন লক্ষ্যেও আক্রমণ শানাতে পারব।”
এর আগে, তেহরানের আকাশ “পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ” প্রতিষ্ঠার দাবি করেন ইসরায়েলের সামরিক বাহিনী কর্মকর্তারা। এ সময় তারা ইরানের মিসাইল লঞ্চার বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের “এক তৃতীয়াংশ ধ্বংস” করে দেওয়ারও দাবি করেন।
সেই দাবিই পুনর্ব্যক্ত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, “আমরা আমাদের দু’টি লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছি: পারমাণবিক হুমকি নির্মূল এবং ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করা।”
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, “ইসরায়েল তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। ইরানের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য এক-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে ইসরায়েল।”
তার দাবি, ইসরায়েলের সেনাবাহিনী গত চার দিনে ইরানের ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। এই সংখ্যা ইরানের মোট ক্ষেপণাস্ত্র লঞ্চারের এক তৃতীয়াংশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













