রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শুক্রাণু দান করা শতাধিক সন্তানকে সম্পদের সমান ভাগ দেবেন টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

দান করা শুক্রাণু থেকে যেসব সন্তানের জন্ম হয়েছে সেসব সন্তানকেও নিজের সম্পত্তির সমান ভাগ দেবেন বলে জানিয়েছেন বার্তা আদান–প্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভ।

রুশ বংশোদ্ভূত এই প্রযুক্তি উদ্যোক্তা জানিয়েছেন, নিজের ছয় সন্তানসহ দাতা হিসেবে দেওয়া তার শুক্রাণু থেকে জন্ম নেওয়া শতাধিক সন্তান তার সম্পত্তির সমান ভাগ পাবে।

গত বৃহস্পতিবার (১৯ জুন) ফ্রান্সের রাজনৈতিক সাময়িকী “লে পোঁয়া”–এ প্রকাশিত এক সাক্ষাৎকারে একথা জানান ৪০ বছর বয়সী দুরভ।

তিনি জানান, পৃথক তিন নারীর গর্ভে তার ঔরসে ছয় সন্তানের জন্ম। এই ছয় সন্তানের সঙ্গে দাতা হিসেবে দেওয়া তার শুক্রাণু থেকে যে সন্তানদের জন্ম হয়েছে, তাদের কোনো পার্থক্য করেন না তিনি।

পাভেল দুরভ বলেন, “তারা সবাই আমার সন্তান এবং তাদের সমান অধিকার আছে। আমি চাই না, আমার মৃত্যুর পর তারা পরস্পরের বিরুদ্ধে লড়াই করুক।”

সম্প্রতি এ–সংক্রান্ত উইল লিখেছেন বলেও জানিয়েছেন তিনি।

গত বছর দুরভ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, ১৫ বছরের বেশি সময় ধরে তিনি শুক্রাণু দান করছেন। একজন চিকিৎসক তাকে জানিয়েছেন, এটা তার “নাগরিক দায়িত্ব”। কারণ, তার দান করা শুক্রাণু “উন্নত মানের”।

টেলিগ্রামের এ প্রধান নির্বাহী  বলেন, “এক বন্ধুকে সহায়তা করতে গিয়ে সেখানে ১৫ বছর আগে শুক্রাণু দান শুরু করেছিলাম আমি। এই প্রক্রিয়ায় ১২ দেশে শতাধিক শিশুর জন্ম হয়েছে বলে তারা (ক্লিনিক) জানিয়েছে।”

ব্লুমবার্গের তথ্য বলছে, দুরভের সম্পদের পরিমাণ আনুমানিক ১৩.৯ বিলিয়ন ডলার। তবে এই হিসাবকে “তাত্ত্বিক” বলে উড়িয়ে দিয়েছেন দুরভ।

লে পোঁয়াকে দেওয়া সাক্ষাৎকারে দুরভ বলেন, “যেহেতু টেলিগ্রাম বিক্রি করছি না, তাই এই হিসাব গুরুত্বপূর্ণ নয়। আমার ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ নেই। আমার নগদ অর্থসহ অস্থাবর সম্পদ অনেক কম। আর এসব সম্পদ টেলিগ্রাম থেকে নয়, এসেছে ২০১৩ সালে বিটকয়েনে বিনিয়োগ থেকে।”

তবে এত সহজে এই সম্পদ পাবে না তার সন্তানেরা। এ জন্য তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।

দুরভ বলেন, “সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে ৩০ বছর পর্যন্ত আমার কোনো সন্তানই এই সম্পদ পাবে না। আমি চাই, ব্যাংক হিসাবের ওপর নির্ভরশীল না হয়ে তারা সাধারণ মানুষের মতো জীবনযাপন করুক; নিজেরাই নিজেদের গড়ে তুলুক, আত্মবিশ্বাস অর্জন করুক এবং সৃজনশীল হোক।”

উল্লেখ্য, টেলিগ্রামের মাসিক সক্রিয় ব্যবহারকারী ১০০ কোটি ছাড়িয়ে গেছে। অর্থপাচার, মাদক বাণিজ্য, শিশু পর্নোগ্রাফি প্রচারে সহযোগিতার অভিযোগসহ নানা অভিযোগে গতবছর প্যারিসে গ্রেপ্তার হন দুরভ।

তবে এসব অভিযোগ অস্বীকার করে দুরভ বলেন, “অপরাধীরা আমাদের অ্যাপ ব্যবহার করে বলে আমাদের অপরাধী বলা যায় না। এটা অযৌক্তিক ও হাস্যকর।”

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ