শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো


জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো। কেউ যদি আওয়ামী লীগের মতো প্রশাসনিক ক্যু করার চেষ্টা করে, কালো টাকা ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে তা প্রতিহত করা হবে।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে মহানগর ও জেলা জামায়াত আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, “মব জাস্টিস কোনো নতুন কালচার নয়। ৭২ সাল থেকেই এই কালচার চলছে। ওই সময় নারীদের স্তন কেটে ফেলা হয়েছে। জীবন্ত মানুষকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে। তারপরও বলবো, কারও আইন তার নিজের হাতে নেবার অধিকার নেই।”
লালমনিরহাটে পাটগ্রাম থানায় আক্রমণ করে ভাঙচুর চালিয়ে পুলিশদের আহত করার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, “বিএনপির নেতা-কর্মীরা এখন সারাদেশকে পাটগ্রাম বানিয়েছে।”
জামাতের আমির বলেন, “আগামী নির্বাচন নিয়ে অনেক শংকা কাজ করছে। শেখ হাসিনা একতরফা নির্বাচন করেছিল। কিন্তু জনবিস্ফোরণে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশে শেখ হাসিনার মতো আরও একটি ফ্যাসিজম আমরা কায়েম করতে দেবো না। ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।”
রংপুর মহানগর জামায়াত আমীর উপাধ্যাক্ষ এটিএম আযম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা মাহবুবার রহমান বেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনসভায় রংপুর বিভাগের আট জেলার ৩৩টি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করে দেওয়া হয়। এসময় আগামী নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনে জয়লাভ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।
এর আগে, সকাল থেকে রংপুর বিভাগের আট জেলা থেকে মিছিল নিয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতা-কর্মীরা সভাস্থলে আসতে থাকেন। দুপুরের মধ্যে মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













