শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে

নিউজ ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ২৪ জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ফারহান ফাইয়াজের মতো যারা এতগুলো বাচ্চারা জীবন দিয়েছে তাদের সবাইকে স্মরণ করি, তারা আছে আমাদের অন্তরে, মনের গভীরে চিরস্থায়ী হয়ে।
তিনি বলেন, শহীদ ফারহানের মতো এ দেশের সকল বাচ্চাদেরকে স্মরণ করে আমাদের অন্তরে জায়গা দিয়ে, আমাদের দেশটাকে নতুন করে গড়বো।

১২ সেপ্টেম্বর শুক্রবার ঢাকায় জাতীয় সংসদ সংলগ্ন শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শহীদ ফারহান ফাইয়াজ এর ১৮তম শুভ জন্মদিন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে শহীদ ফারহান ফাইয়াজের গর্বিত পিতা মোঃ শহিদুল ইসলাম ভূঁইয়া ও মাতা ফারহানা দিবা বক্তৃতা করেন। অনুষ্ঠানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং এই স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, বাবা- মায়ের মনে সন্তান হারানোর যে কষ্ট , বেদনার, তা সান্তনা দেয়ার মতো ভাষা নেই। তিনি বলেন, আজকের সুন্দর পরিবেশে, সুন্দর বিকেলে ফারহানকে স্মরণ উপলক্ষ্যে বাচ্চাদের খেলাধুলার মাধ্যমে, দোয়া মাহফিলের মাধ্যমে ‘স্মরণ করা’ এটাই হচ্ছে ফারহানকে অন্তরে ধারণ করা, অন্তরে স্মরণে রাখা।
তিনি বলেন, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা ফারহানকে স্মরণে যে চমৎকার ফুটবল খেলার নৈপুণ্য তোমরা দেখিয়েছো, এতে আমি তোমাদের অভিনন্দন জানাচ্ছি। আগামীতে আরো বড় করে স্মরণ করবো ফারহানের মতো এ দেশের সকল বাচ্চাদেরকে । স্মরণ করে আমাদের অন্তরে জায়গা দিয়ে আমাদের দেশটাকে নতুন করে গড়বো।
শারমীন এস মুরশিদ বলেন, তোমরা যারা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ছেলেমেয়েরা খেলাধুলা শিখছো, তোমরা এমন খেলোয়াড় হয়ে উঠবে এই পৃথিবীর বুকে যে কম্পিটিশনগুলো হয় সেখানে গিয়ে যেন পৌঁছাতে পারো। অলিম্পিকের মত জায়গায় যেন পৌঁছাতে পারো সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ছেলেমেয়েদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করতে বলেন।

পরে তিনি প্রীতি ফুটবল প্রতিযোগীদের চ্যাম্পিয়ন লাল দলকে ট্রফি এবং প্রতিযোগী সকল ফুটবল প্লেয়ারদেরকে মেডেল পরিয়ে দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার