শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব

সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকি দিয়ে তার গ্রামের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ৯ মার্চ রাতে। বাড়িটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও বাইরে থেকে একদল ব্যক্তি গেইট ভাঙার চেষ্টা করে এবং পরে বাড়ির ছাদের দিকে ইট-পাটকেল ছোড়ে।

প্রতিবেশীদের ভাষ্য, হামলাকারীরা লেখকের নাম ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তারা বলেন, ‘পেলে এখানেই জবাই করবে।’ স্থানীয়রা জানান, হামলাকারীদের কথাবার্তা ও স্লোগান শুনে মনে হয়েছে তারা ধর্মীয় বক্তা এনায়েতুল্লাহ আব্বাসীর অনুসারী।

লেখক জানান, তিনি মার্চের শুরুর দিকে ইসরায়েলের সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের অধিকার নিয়ে একটি বিশ্লেষণধর্মী নিবন্ধ লেখেন। এরপর ৭ মার্চ তিনি আরেকটি নিবন্ধে বাংলাদেশে উগ্রবাদ বিস্তারের কারণ বিশ্লেষণ করেন, যেখানে আব্বাসীর সহিংস বক্তব্যের উল্লেখ ছিল। তিনি মনে করেন, এ দুটি লেখাই হামলার কারণ হতে পারে।

প্রতিবেশীরা বলেন, ঘটনাটি ঘটার সময় তারা কেউ বাইরে বের হতে সাহস পাননি। কিছুক্ষণ তাণ্ডব চালানোর পর হামলাকারীরা সরে যায়।

এনায়েতুল্লাহ আব্বাসী সাম্প্রতিক সময়ে কয়েকটি বিতর্কিত মন্তব্য এবং ঘটনায় আলোচনায় আছেন। ফেব্রুয়ারিতে তিনি জনসভায় সহিংসতার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। মার্চে যৌন হয়রানির অভিযোগে আটক এক ব্যক্তিকে ছাড়িয়ে আনতে থানায় চাপ সৃষ্টি করার ঘটনাও ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

কলারোয়া থানার কর্মকর্তারা বলেন, এ বিষয়ে এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের

ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন

  • মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
  • খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
  • ৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 
  • সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
  • সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু  
  • টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জা‌রি
  • চুয়াডাঙ্গায় আগু‌নে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
  • কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
  • বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
  • শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
  • চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক