হাঙ্গেরির সীমান্তে আটকে পড়েছে শত শত অভিবাসী
হাঙ্গেরির সীমান্তে শত শত অভিবাসী আটকে পড়েছে বলে খবর আসছে। আশ্রয়প্রার্থীদের প্রবেশ ঠেকাতে সার্বিয়ার সাথে সীমান্তে হাঙ্গেরি একটি উঁচু কাঁটাতারের বেড়া দেয়া সহ সীমান্তে ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে।
দু দেশের সাথে সীমান্ত বন্ধ রয়েছে। হাঙ্গেরির কর্তৃপক্ষ অভিবাসীদের গ্রেফতারের হুমকি দেয়ায় সার্বিয়া- হাঙ্গেরি সীমান্তে বিক্ষোভ করেছেন অনেক আশ্রয়প্রার্থী।
কিছু শরণার্থী অনশনও করেছে। মরিয়া আশ্রয় প্রার্থীদের চাপ সামলাতে হাঙ্গেরির সীমান্তবর্তী এলাকায় জরুরী অবস্থা বলবত রয়েছে। তবে আশ্রয়প্রার্থীরা কাঁটাতারের বেড়া সরিয়ে নেবার আহবান জানাচ্ছেন।
ঐ এলাকা থেকে সংবাদদাতা জেমস রেনল্ডস জানাচ্ছেন অনেকে কাঁটাতারের বেড়া পার হয়ে ঢোকার চেষ্টা করেছেন। আশ্রয়প্রার্থীদের প্রবেশ ঠেকাতে জরুরী অবস্থা জারি করার মাত্র কয়েক ঘণ্টা আগে একটি নতুন আইনও পাশ হয়েছে।
তার পর পরই সীমান্তে কড়া নজর রাখা শুরু করেছে দেশটি। কাঁটাতারের ওপারে আটকে পড়েছে শত শত অভিবাসী যাদের একটা বড় অংশ মূলত যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে আসা শরণার্থী।
সিরিয়া থেকে আসা অনেকেই বলছেন তাদের পক্ষে এখন আর ফিরে যাওয়াও সম্ভব নয় কারণ তাদের কাছে আর কোন অর্থ নেই। অনেকে বলছেন তারা হাঙ্গেরির কাছে কিছুই চান না। তারা শুধু দেশটির রাস্তা ব্যাবহার করে অন্য কোথাও চলে যাবেন।
সীমান্তে বিক্ষোভ আর প্রতিবেশী দেশগুলোর সমালোচনা স্বত্বেও কাঁটাতারের বেড়া আরো দীর্ঘ করার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। সোমবার মধ্যরাতে নতুন আইনটি কার্যকর হওয়ার পর সার্বিয়ার সীমান্ত অঞ্চলে যে রেললাইন ক্রসিং পয়েন্ট দিয়ে হাজার হাজার মানুষ হাঙ্গেরিতে ঢুকছিল সেটিও বন্ধ করে দেয় পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













