বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জঙ্গিবাদ দমনে ব্রিটিশ সহায়তা চান শেখ হাসিনা!

বাংলাদেশে জঙ্গিবাদ দমনে ব্রিটিশ সরকারকে আরো বেশি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, মৌলবাদীরা বাংলাদেশে তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে এবং কিছু কিছু লোক তাদের মদদ দেওয়ার চেষ্টা করছে। এই জঙ্গিবাদ দমনে শেখ হাসিনা আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন।

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, পূর্ব লন্ডনে এই দলটির প্রভাব রয়েছে, সেখানে তারা অর্থ সংগ্রহ করে তারপর সেই অর্থ বাংলাদেশে পাঠায়।

শেখ হাসিনা বলেন, ব্রিটেন থেকে বাংলাদেশের বিরুদ্ধে এই জঙ্গিবাদের হুমকি দমনে ব্রিটিশ সরকারকে আরো বেশি পদক্ষেপ নিতে হবে।

তবে গার্ডিয়ানের প্রতিবেদনে ব্রিটিশ জিহাদি বলতে যাদের কথা উল্লেখ করা হয়েছে, তার সঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের কিছুটা তফাত আছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে কীভাবে সম্প্রতি যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে জঙ্গি মতাদর্শের বিস্তার ঘটেছে, প্রায় ৩০ জন বাংলাদেশি বংশোদ্ভূত জিহাদি সিরিয়ায় লড়াই করতে গেছেন, কীভাবে এরা বাংলাদেশেও জঙ্গি নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে, সেসব বিষয় উল্লেখ করা হয়।

কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করেছেন, পূর্ব লন্ডনে জামায়াতে ইসলামীর তৎপরতার প্রতি।

তিনি বলেন, পূর্ব লন্ডনে তাদের অনেক প্রভাব, এটা সত্যি, সেখানে তারা অর্থ সংগ্রহ করে তারপর সেই অর্থ বাংলাদেশে পাঠায়।

বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থিদের তৎপরতা এবং এর পেছনে ইউরোপ-আমেরিকা ফেরতদের ভূমিকা তুলে ধরে বুধবার গার্ডিয়ান প্রতিবেদনটি প্রকাশ করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ