রাজধানীতে দ্বিতীয় দিন শুরু মোদীর
রোববার সকাল ৮টা ৪০ মিনিটে তিনি হোটেল সোনারগাঁও থেকে ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছালে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক ও সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মণিও উপস্থিত রয়েছেন। মন্দিরের প্রধান সেবায়েত ও পরিচালক প্রদীপ চক্রবর্তী ভারতীয় প্রধানমন্ত্রীকে মন্দিরের ভিতরের প্রধান বিগ্রহের সামনে নিয়ে যান এবং পূজা দেন।
পূজা শেষে নরেন্দ্র মোদীর হাতে একটি স্মারক তুলে দেন তিনি। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত ভারতীয় প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেন। এছাড়া মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকেও মোদীর হাতে একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













