শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এমবিবিএস ফল বাতিল দাবি বিএনপির, বিক্ষোভ শিক্ষার্থীদের

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল বাতিল করে আবারো পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।

এ ছাড়া সকালেই জাতীয় প্রেসক্লাবে একই দাবিতে বিক্ষোভ করেছেন পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান রিপন বলেন, মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ থাকার পরও সরকার কোনোরকম তদন্ত ছাড়াই ফল প্রকাশ করেছে। এ সময় প্রকাশিত ফলকে জাল বলেও মন্তব্য করেন তিনি।

রিপন বলেন, মেডিকেলের ভর্তি পরীক্ষা ফের নিতে শিক্ষার্থীরা যে দাবি তুলেছেন, সেটিতে বিএনপির নৈতিক সমর্থন থাকবে। তিনি বলেন, দেশে কার্যত কোনো সুশাসন না থাকায় প্রতিটি মন্ত্রণালয় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটকে কেন্দ্র করে ছাত্রলীগ-যুবলীগের লুটপাট ও দখলদারিত্ব বেড়েছে। এ সময় তিনি পুলিশের গুলিতে টাঙ্গাইলে তিনজন নিহতের ঘটনার তীব্র নিন্দা জানান।

এদিকে, এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তাঁরা এ দাবি জানান। শিক্ষার্থীদের দাবি, ভর্তি পরীক্ষার আগের রাতেই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, যার প্রমাণ তাঁদের কাছে আছে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকায় চারজনকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার পরও সরকার ভর্তি পরীক্ষা বাতিল না করে তড়িঘড়ি করে আজ সকালে ফল ঘোষণা করে।

কয়েকজন শিক্ষার্থী দাবি করেন, সরকারিভাবে ফল সকালে ঘোষণা করলেও মধ্যরাত থেকেই বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীরা ফল পেতে শুরু করেছেন। এ সময় অবিলম্বে ভর্তি পরীক্ষা বাতিল না করলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ার দেন তাঁরা। গত শুক্রবার এমবিবিএস ও বিডিএসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী