সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা

তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন? রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য জরুরি পরিকল্পনা ও পর্যালোচনা করতে শুরু করল আমেরিকা। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম এই ধরনের কোনও পদক্ষেপ নিল আমেরিকা।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করছেন, রাশিয়ার তৎপরতার জন্যই এমন পরিকল্পনা নিতে বাধ্য হয়েছে আমেরিকা। যুদ্ধ পরিকল্পনার সঙ্গে জড়িত পদস্থ এক মার্কিন কর্মকর্তা ফরেন পলিসি সাপ্তাহিককে এ কথা জানিয়েছেন।

তিনি দাবি করেন, রাশিয়ার তৎপরতার ফলে সৃষ্ট নিরাপত্তা সংক্রান্ত চাপানউতোররের কারণে যুদ্ধ পরিকল্পনার শুরু হয়েছে। ন্যাটোর মিত্র দেশের কাছেও রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাব তুলবে বলে জানিয়েছে আমেরিকা।

অন্যদিকে ইউক্রেন পরিস্থিতিকে কেন্দ্র করে আমেরিকা এই পদক্ষেপ গ্রহণ করছে বলে দাবি করেছেন প্রাক্তন মার্কিন আন্ডার সেক্রেটারি এবং নিউ আমেরিকার সিকিউরিটির সহ-প্রতিষ্ঠাতা মিশেল ফ্লোরনোয়। তাঁর কথায়, “ইউক্রেনে রুশ আগ্রাসনকে কেন্দ্র করে আমেরিকা পুরনো পরিকল্পনা শুরু করতে বাধ্য হচ্ছে।” পুরনো যুদ্ধ পরিকল্পনা অনেকটাই সেকেলে হয়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি।

আমেরিকা সব সময়ই জরুরি যুদ্ধ পরিকল্পনা তৈরি রাখে। তবে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম মস্কোর বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনাকে ইন্ধন দিচ্ছে ওয়াশিংটন। অনেক বিশ্লেষকই একে উল্লেখযোগ্য ঘটনা বলে মন্তব্য করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প