তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে অবস্থান বদল আমেরিকার
রাশিয়ায় সেনা মোতায়েন করার কথা কল্পনাও করেনি আমেরিকা। নিজের রবিবারের অবস্থান থেকে একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেল তারা। এমনকী হোয়াইট হাউস তরফে বলা হয়েছে, সিরিয়ার নতুন সংকট নিয়ে মাথাও ঘামাচ্ছে না তারা। মার্কিন বিশ্লেষক রডনি মার্টিন ইরানের প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “সিরিয়ার চলমান সংকট সমাধানের জন্য রাশিয়া কৌশলগত সামরিক সরঞ্জাম মোতায়েন করবে এমন কথা কল্পনাও করেনি আমেরিকা।”
তিনি আরও বলেন, “মূল পরিকল্পনা ছিল ইজরায়েলের স্বার্থ রক্ষার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলিকে অস্থিতিশীল করা এবং আমার মনে হয় আমেরিকা কখনও ভাবেনি যে, সোভিয়েত ফেডারেশনের পতনের পর নতুন করে মস্কো দেশের বাইরে বিমান বাহিনী ও ভারী অস্ত্র মোতায়েন করতে পারে।” গোটা ঘটনায় আমেরিকা নিজেই অবাক বলে মতপ্রকাশ করেছেন রডনি।
সম্প্রতি সংবাদপত্রে প্রকাশ খবর অনুযায়ী, রাশিয়া তাদের ট্যাংক এবং কয়েক ডজন সেনা পাঠিয়েছে সিরিয়ায়। এরমধ্যে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, গত শুক্রবার লাত্তাকিয়ার কাছে একটি বিমানঘাঁটিতে রাশিয়া কয়েকটি জঙ্গিবিমান পাঠিয়েছে। এই প্রসঙ্গে মার্টিন বলেন, সত্যিকারের সমাধান ও শান্তি প্রতিষ্ঠার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলির উচিত আন্তর্জাতিক ভূ-রাজনীতির ক্ষেত্রে রাশিয়াকে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে গ্রহণ করা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













