বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেশে মাছি মারার চেয়ে মানুষ মারা সহজ

দেশে সুশাসন নেই উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘বর্তমানে দেশে মাছি মারার চেয়েও মানুষ মারা সহজ। দেশে সুশাসন না থাকার কারণেই এমনটি হয়েছে।’

মঙ্গলবার রংপুর পল্লীনিবাসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘মেডিকেলের প্রশ্ন কারা ফাঁস করেছে সরকার তা জানে। কিন্তু সরকার বলেছে পরীক্ষা ঠিকঠাক হয়েছে। তাই আন্দোলন করে কোনো লাভ হবে না। প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে অপরাধীরা চিকিৎসক হলে জনগণের ভোগান্তি বাড়বে। বিনা চিকিৎসায় তাদের হাতে মানুষ মরবে।’

টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় এরশাদ বলেন, ‘কালিহাতীতে যাদের মারা হয়েছে ওদের কি অপরাধ ছিল। ওরা তো পেট্রল বোমা মারেনি, গাড়িতে হামলাও করেনি। ওরা মাকে অপমানের প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছে।

সেটাই ওদের অপরাধ। ওদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো। এখন কিছুই করার নেই। যেভাবে দেশ চলছে, সেভাবেই আমাদের মেনে নিতে হবে। আমাদের কিছুই করার নেই, কিছু বলারও নেই। কারণ এদেশে আইনের শাসন নেই।’

এ সময় উপস্থিত ছিলেন- সাবেক বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর আহ্বায়ক মোস্তাফিজার রহমান, জেলা সদস্য সচিব সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী