মিনায় নিহত ২৬ বাংলাদেশীর তালিকা প্রকাশ
ভিড়ের চাপে মিনায় নিহত ২৬ জন হাজী বাংলাদেশীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশের হজ অফিস। এসব বাংলাদেশীর মরদেহ মক্কার একটি হাসপাতালে রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ওদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কামরুজ্জামান ভুইয়া জানান, “নিহত ২৬ জনের মধ্যে ১৩ জনের নাম পরিচয় পাওয়া গেছে। এছাড়া আরও ৩৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”
তবে নিখোজ এখনো কতজন রয়েছেন সে সম্পর্কে কোন তথ্য তিনি দিতে পারেননি। ওদিকে সউদি আরবে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বলছেন ভিড়ে চাপা পড়ে নিহতদের আরো ‘বেশ কিছু’ ছবি বাংলাদেশের কর্মকর্তাদের হাতে দিয়েছে সউদি কর্তৃপক্ষ, যাদের মধ্যে কেউ বাংলাদেশী আছেন কিনা তা এখন পরীক্ষা করা হচ্ছে।
সবশেষ যে ছবিগুলো সউদি কর্তৃপক্ষ দিয়েছে – সেগুলো এখন নিখোঁজ ব্যক্তিদের তথ্যের সাথে মিলিয়ে দেখা হচ্ছে। তারা জানান দূতাবাসের মেডিকেল টিম বিভিন্ন হাসপাতালে গিয়ে নিখোঁজ হাজিদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে।
গত বৃহস্পতিবার মক্কার নিকটবর্তী মিনায় হজ্জের সময় শয়তানকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে যাওয়ার পথে হুড়োহুড়িতে সাড়ে সাতশোরও বেশি মানুষ নিহত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













