বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সিজার হত্যাকাণ্ড ষড়যন্ত্র : ভাবছে সরকার

গুলশানে দুর্বৃত্তের গুলিতে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যার ঘটনাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছে সরকার। একই ঘটনায় সরকার দলীয় সংগঠন আওয়ামী লীগও বিব্রতবোধ করছে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, আমরা এ ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখতে চাই। কিন্তু অস্ট্রোলিয়ার ক্রিকেট দল নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফরে আসতে অস্বীকৃতি জানানোর পরের দিন এমন একটি ঘটনা সরকারকে ভাবিয়ে তুলেছে।

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, এমন সময়ে তাবেলা সিজার হত্যাকাণ্ডে আওয়ামী লীগ বিব্রত বটে।

তিনি বলেন, এর আগে সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকাণ্ডের ঘটনাতেও সরকার বিব্রত ছিল। ওই ঘটনার বিচারকার্য শেষ হতে না হতেই আরেক বিদেশির হত্যা, সরকারের জন্য সুখকর নয়।

তবে এই হত্যাকাণ্ডে সরকার বিব্রত নয় উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, একটি মাত্র ঘটনা দিয়ে দেশের সামগ্রিক নিরাপত্তার কথা বিবেচনা করা যাবে না। এমন হত্যাকাণ্ড বিদেশেও ঘটে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এ সদস্য আরো বলেন, এ হত্যাকাণ্ডের পেছনের কারণ খুঁজে বের করতে হবে। অস্ট্রোলিয়ার ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসতে অপারোগতা প্রকাশের সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কিনা সেটাও আমলে নিতে হবে।

উল্লেখ্য, সোমবার রাত ৮টার দিকে গুলশান-২ এ তাবেলা সিজারকে (৫০) গুলি করে হত্যা করে দুর্বৃত্তেরা। পরে মঙ্গলবার নিহত তাবেলা সিজারের সহকর্মী হেলেন ভেন্দার বিক বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলাটি দায়ের (মামলা নং ৬৮) করেন।

এর আগে ২০১২ সালের ৫ মার্চ গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯/বি নম্বর বাসার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী। তিন বছর পার হলেও শেষ হয়নি ওই মামলার বিচারকার্য।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ