২০ বছরের পরিকল্পনায় এগোচ্ছে সড়ক: কাদের


সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা ব্যয়ে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চট্টগ্রামের সাংসদ দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে সোমবার সংসদে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসাবে ২০ বছর মেয়াদি রোড মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। যাতে ৩৭টি কর্মসূচি অন্তর্ভুক্ত আছে এবং তার জন্য ব্যয় নির্ধারিত হয়েছে ৩৯ হাজার ৫ শত ৩৬ কোটি টাকা।
ওই কর্মসূচির মধ্যে রয়েছে- ঢাকায় পূর্বাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় দুটি বাইপাস, ঢাকার চারদিকের অরবিটাল সড়ক, ঢাকা-মাওয়া চার লেন সড়ক, ঢাকা-টাঙ্গাইল চার লেন সড়ক। এছাড়া চট্টগ্রাম বাইপাস, এশিয়ান হাইওয়ে, নতুন জেলা সড়ক, চকরিয়া-চট্টগ্রাম চার লেন সড়কের মতো প্রকল্প এই কর্মসূচির আওতাধীন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













