শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১৫০ বাংলাদেশী অবশেষে ফিরলেন

মালয়েশিয়া যাবার সময় বঙ্গোপসাগরে মিয়ানমারের নৌবাহিনীর হাতে উদ্ধার হওয়া দেড়শ’ বাংলাদেশী নাগরিককে সোমবার দেশে ফিরিয়ে আনা হয়েছে। মে মাসের তৃতীয় সপ্তাহে মিয়ানমার উপকুলের কাছে ২০৮ জন লোক নিয়ে মালয়েশিয়া যাবার চেষ্টার সময় মানবপাচারকারীদের ওই নৌকাটি থামায় মেয়ানমারের নৌবাহিনীর সদস্যরা।

প্রথমে মিয়ানমার দাবি করেছিল যে এই ২০৮ জনের মধ্যে ২০০ জনই বাংলাদেশী। তবে পরে বাংলাদেশী কর্তৃপক্ষের যাচাই-বাছাইয়ের পর ১৫০ জনকে বাংলাদেশী বলে সনাক্ত করা হয়। স্থানীয় সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে, আজ কক্সবাজারের উখিয়ার ঘুমধুম সীমান্তে এক পতাকা বৈঠকের পর, বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু দিয়ে কয়েকটি দলে ভাগ করে এই বাংলাদেশীদের ফিরিয়ে আনা হয়।

এসময় বিজিবি, পুলিশ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত মাসেই ৭২৭ জন আরোহী নিয়ে আরো একটি মালয়েশিয়াগামী নৌকা বঙ্গোপসাগর থেকে উদ্ধার করে মিয়ানমারের নৌবাহিনী। তবে এতে বাংলাদেশী কতজন এবং তাদের কবে নাগাদ ফিরিয়ে আনা হবে, তা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায় নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ