জামায়াতের ঝটিকা মিছিল রাজশাহীতে
রাজশাহী মহানগরীর তালাইমারি এলাকায় ঝটিকা মিছিল করে মহানগর জামায়াতে ইসলামী। নগরীর তালাইমারী এলাকায় সংগঠনটির উদ্যোগে সোমবার দুপুরে
এ কর্মসূচি পালিত হয়। আলী আহসান মুজাহিদসহ জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে এ মিছিল বের করা হয়। তবে তাদের মিছিলের কোনো খবরই পায়নি পুলিশ।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, কর্মসূচি থাকায় সকাল থেকেই পুলিশ সতর্ক ছিল। কিন্তু তাদের জানামতে জামায়াত কোথাও মিছিল বের করার সুযোগ পায়নি। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা মিছিল করতে পারে বলে জানান ওসি।
এদিকে, মহানগর জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানো হয়, দুপুর ২টার দিকে মিছিলটি তালাইমারি বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বাজারের পশ্চিম পাশে গিয়ে শেষ হয়। সেখানে তারা সমাবেশেও করে। এ সময় শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবি জানানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













