ডাক্তার মুশতাককে ওএসডির আদেশ প্রত্যাহার
মেডিকেলে ভর্তিচ্ছুদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করা আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ মুশতাক হোসেনের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) আদেশ প্রত্যাহার করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মঙ্গলবার ওএসডি আদেশটি বাতিল করে নতুন একটি আদেশ জারি করেছে। এতে উপসচিব একেএম ফজলুল হকের স্বাক্ষর রয়েছে।
রোগতত্ত, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মেডিকেল সোসিওলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাককে সোমবার এক আদেশে তাকে ওএসডি করা হয়।
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে অভিযোগ করে আবারও পরীক্ষা নেওয়ার আন্দোলন করছে কিছু শিক্ষার্থী। গত শুক্রবার এ আন্দোলনে একাত্মতা জানিয়েছিলেন এরশাদবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) মুশতাক।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













