এক ব্যক্তির কিডনি থেকে ৪২০ পাথর অপসারণ
চীনের এক ব্যক্তির কিডনি থেকে ৪২০টি পাথর অপসারণ করেছেন চিকিত্সকরা। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চীনের কিয়ানজিয়াং ইভনিং পোস্টের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের দংইয়াং হাসপাতালে দুই ঘণ্টা ধরে হে নামের ঐ ব্যক্তির অস্ত্রোপচার করা হয়।
চিকিত্সকেরা বলেছেন, তেল জাতীয় খাবার বেশি খাওয়ায় ও কম পানি পান করার কারণে তার পেটে এত বেশি পাথর জমে। মে মাসে হে তলপেটে ব্যথা নিয়ে চিকিত্সকের কাছে যান। সিটি স্ক্যান করে দেখা যায়, তার বামদিকের কিডনি পাথরে ভরা। চিকিত্সক জানিয়েছেন, হে যদি আর কিছুদিন পাথর নিয়ে থাকতেন, তাহলে তার কিডনি অপসারণ করতে হতো। এর আগে ২০০৯ সালে ভারতে এক রোগীর বামদিকের কিডনিতে তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে এক লাখ ৭২ হাজার ১৫৫টি পাথর অপসারণ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













