মোদি এক্সপ্রেস ছুটছে লন্ডনের রাস্তায়!
বিদেশ সফরে ব্যস্ত ভারতের প্রধানমন্ত্রীর নেক্সট ডেস্টিনেশন গ্রেট ব্রিটেন। মোদির এক মাসের ইংল্যান্ড সফরের আগেই সাজো-সাজো লন্ডন। অতি উত্সাহী সে দেশের অনাবাসী মোদি-প্রেমীরা আস্ত একটা বাসই ডেডিকেট করে ফেলেছেন তার নামে। মোদির নামাঙ্কিত মোদী এক্সপ্রেস গত রবিবার থেকেই চক্কর কাটছে লন্ডনের রাজপথে।
ব্রিটেনের লিটল ইন্ডিয়া, ওয়েম্বলি এই বাসের ফার্স্ট স্টপ। তার পরেই সেই বাস ছুটবে ট্রাফলগর স্কোয়ারে। দিওয়ালি পালনের লক্ষ্যে। রীতিমতো নারকেল ফাটিয়ে পুজা-অর্চনা করে যাত্রা শুরু হয়েছে এই বাসের। উদ্বোধন করেছেন লর্ড ডলার পপাট।
যুক্তরাজ্যে ‘বাস পে চর্চা’-র তাগিদে একটা সংগঠন তৈরি হয়ে গিয়েছে। ‘ইউকে ওয়েলকামস মোদি’ নামের সেই সংগঠনটির পিছনে রয়েছে ৪০০টি প্রবাসী ভারতীয় অর্গানাইজেশন।
আগামী ১৩ নভেম্বর অলিম্পিক উদ্বোধনের কায়দায় নাকি ওয়েম্বলি স্টেডিয়ামে মোদিকে স্বাগত জানানো হবে। আশা করা হচ্ছে ‘মোদি ম্যানিয়া’-য় ৬০ হাজারেরও বেশি জনসমাগম হবে সে দিন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













