বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সহকারী শিক্ষকরা এখন ১ম শ্রেণীর কর্মকর্তা

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধির বহুযুগের দাবি অবশেষে বাস্তবায়িত হতে যাচ্ছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রথম শ্রেণীর কর্মকর্তা করা হয়েছে। তারা নন-ক্যাডার হিসেবে বিবেচিত হবেন। শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী মোট শিক্ষকের অর্ধেক এ সুবিধা পাবেন। চাকরির বয়স ৮ বছর পূর্তিতে একজন শিক্ষক প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাবেন। প্রথম শ্রেণীতে পদোন্নতি পাওয়া শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১০ নম্বর ধাপের পরিবর্তে ৯ নম্বর ধাপে বেতন-ভাতা পাবেন।

প্রসঙ্গত, সারাদেশে বর্তমানে ৩৩১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে ৭ হাজার ৭৬৪টি সহকারী শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে ৩ হাজার ৮৮২টি পদ প্রথম শ্রেণী হিসেবে সংরক্ষিত হবে। যোগ্যতা ও শর্তপূরণ করলেই একজন শিক্ষক দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হবেন। উল্লিখিত সুবিধা পেতে ৮ বছর চাকরির বয়স পূর্তি ছাড়াও শিক্ষায় ডিপ্লোমা বা বিএড, বিপিএড (শারীরিক শিক্ষা), বিএড (কৃষি) ডিগ্রি থাকতে হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ